বকেয়া পৌরকর আদায়ে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

একটি পৌরসভার রাস্তা, ড্রেন, স্ট্রিটলাইটসহ নাগরিক সেবার পেছনে যে অর্থ ব্যয় হয়, তার বড় অংশই আসে নাগরিকদের প্রদত্ত কর থেকে।

2026-06-15T15:38:34+00:00
2026-06-15T15:38:34+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
সাত দিনের সুযোগ
বকেয়া পৌরকর আদায়ে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম 
ছবি ভোরের ডাক
একটি পৌরসভার রাস্তা, ড্রেন, স্ট্রিটলাইটসহ নাগরিক সেবার পেছনে যে অর্থ ব্যয় হয়, তার বড় অংশই আসে নাগরিকদের প্রদত্ত কর থেকে। তবে নানা কারণে অনেক করদাতার বকেয়া কর বছরের পর বছর থেকে যায়। সেই বকেয়া আদায়ের পাশাপাশি করদাতাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কালীগঞ্জ পৌরসভা।

‘নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌর উন্নয়নে সহায়তা করুন’—এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১৫ জুন) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পৌরকর মেলা, যা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এই মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা কার্যালয় ঘুরে দেখা যায়, করদাতাদের সুবিধার্থে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথে কর গ্রহণ করা হবে। এতে নাগরিকরা সহজেই তাদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন।

পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দত্ত বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ের পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পৌর উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, এই বিশেষ সুযোগের মাধ্যমে করদাতারা যেমন আর্থিক সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এতে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে মেলায় অংশ নিয়ে বকেয়া পৌরকর পরিশোধের আহ্বান জানান।

মাত্র সাত দিনের এই সুযোগ কাজে লাগিয়ে করদাতারা যেমন বকেয়ার বোঝা কমাতে পারবেন, তেমনি নিজেদের পৌরসভাকে আরও উন্নত ও বাসযোগ্য করে গড়ে তোলার অংশীদারও হতে পারবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: