ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনকারীদের সনদপত্র বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।সোমবার (১৫ জুন) বেলা ১১টায় ধামইরহাট সরকারি এম.এম. ডিগ্রি

2026-06-15T16:39:49+00:00
2026-06-15T16:39:49+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনকারীদের সনদপত্র বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় ধামইরহাট সরকারি এম.এম. ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

ব্র্যাকের সহযোগিতায় এবং ঘাসফুলের বাস্তবায়নে পরিচালিত PRISE কর্মসূচির আওতায় ফার্নিচার নির্মাণ, মোটরসাইকেল মেরামত, কম্পিউটার পরিচালনা, মোবাইল সার্ভিসিং ও টেইলারিংসহ বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনকারী ৭৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও বাস্তব জীবনে দক্ষতার ভূমিকা নিয়ে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ঘাসফুলের উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার আল হাসান মাহমুদ এবং ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ. মালেক।

ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম।

এ সময় প্রশিক্ষক মাস্টার কার্ড পার্সন (এমসিপি) আব্দুল কাদের এবং শিক্ষানবিশ আসমাউল হুসনা প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও দক্ষতার বাস্তব প্রয়োগে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে ঘাসফুলের উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু নিয়মের মধ্যে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: