বগুড়ার কাহালু উপজেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ৯টায় কাহালু উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. মলিহা খানম।
দুই দিনব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. গোলাম ফারুক, মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারীসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।