বাসযোগ্য নগর গঠনে আধুনিক খেলার মাঠের বিকল্প নেই: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বাসযোগ্য ও সুস্থ নগর গড়ে তুলতে আধুনিক খেলার মাঠের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র

2026-06-14T17:19:28+00:00
2026-06-14T17:19:28+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
বাসযোগ্য নগর গঠনে আধুনিক খেলার মাঠের বিকল্প নেই: চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:১৯ পিএম 
বাসযোগ্য নগর গঠনে আধুনিক খেলার মাঠের বিকল্প নেই: চসিক মেয়র
বাসযোগ্য ও সুস্থ নগর গড়ে তুলতে আধুনিক খেলার মাঠের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

রবিবার (১৪ জুন) ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠের আধুনিকায়ন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘদিন বেদখলে থাকা আগ্রাবাদ জাম্বুরী মাঠটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে উদ্ধার করে বর্তমানে আধুনিকায়ন ও উন্নয়ন কাজের শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

পরিদর্শনকালে মেয়র প্রকল্পের গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ স্থান ও আধুনিক খেলার মাঠ নিশ্চিত করা চসিকের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে অনেক মাঠের কাজ শেষ হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং একটি সুস্থ, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আধুনিক খেলার মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগ্রাবাদ জাম্বুরী মাঠে আধুনিক ওয়াকওয়ে, দর্শনার্থীদের জন্য গ্যালারি, সবুজায়ন, নান্দনিক ল্যান্ডস্কেপিং ও বিভিন্ন নাগরিক সুবিধা যুক্ত করা হয়েছে। এতে এটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং একটি আধুনিক উন্মুক্ত বিনোদন ও স্বাস্থ্যচর্চা কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

মেয়র আশা প্রকাশ করেন, উদ্বোধনের পর আগ্রাবাদ জাম্বুরী মাঠ নগরবাসীর অন্যতম জনপ্রিয় উন্মুক্ত স্থান ও ক্রীড়া কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং চট্টগ্রামের সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) আনোয়ার জাহান, উপসহকারী প্রকৌশলী এটিএম সেলিম রেজা প্রমুখ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: