মানিকগঞ্জের সমস্যা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের বিভিন্ন সমস্যা কার্যকরভাবে সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জেলার প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন

2026-06-14T17:02:03+00:00
2026-06-14T17:02:03+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জের সমস্যা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী
মানিকগঞ্জ সংবাদদাতা
রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:০২ পিএম 
মানিকগঞ্জের সমস্যা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী
মানিকগঞ্জের বিভিন্ন সমস্যা কার্যকরভাবে সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জেলার প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, আপনারা আপনাদের চেয়ারকে মূল্য দিন, আর জনগণের ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। তাহলে আপনারা আমার সঙ্গে থাকতে পারবেন। আর তা না হলে আমি কাউকে রাখব না।

রবিবার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। তিনি বলেন, “আমি মানিকগঞ্জে বেশি সময় থাকতে পারি না, আমাকে সরকারি কাজে ব্যস্ত থাকতে হয়। তাই আমি চাই আপনারা আমার হয়ে এলাকার মানুষের পাশে থাকবেন। আপনারা মানুষের জন্য কাজ করতে এসেছেন—সেই শপথের জায়গাটা মাথায় রেখে কাজ করবেন।”

সভায় মানিকগঞ্জ পৌরসভার পানির সমস্যা, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নির্মূলসহ জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন বিমানমন্ত্রী।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: