চকরিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা: শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ড্রেনের ওপর অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা এবং সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দা

2026-06-14T16:15:22+00:00
2026-06-14T16:15:22+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
চকরিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা: শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:১৫ পিএম 
ছবি ভোরের ডাক
কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় ড্রেনের ওপর অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা এবং সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি সংলগ্ন পৌরসভার ড্রেনটি দীর্ঘদিন ধরে দখল হয়ে ফুটপাত হিসেবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ড্রেনের ওপর দোকানের মালামাল, বিভিন্ন সামগ্রী এবং বর্জ্য ফেলে রাখা হচ্ছে, ফলে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

বিশেষ করে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ব্যস্ত সড়কে বেপরোয়া টমটম ও রিকশা চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ড্রেনের ওপরের অবৈধ দখল উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করা জরুরি। এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: