আদ্-দ্বীন থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ

ভোরের ডাক ডেস্ক

স্বাস্থ্য

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু

2026-06-14T11:20:55+00:00
2026-06-14T11:20:55+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
স্বাস্থ্য
আদ্-দ্বীন থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ১১:২০ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল থেকে পাঠানো রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঢাকার সরকারি সব হাসপাতালের পরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ঢাকার বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

এ অবস্থায় এই হাসপাতাল থেকে পাঠানো (রেফারকৃত) রোগীকে তাৎক্ষণিকভাবে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।

চিঠিতে বলা হয়, এ ব্যাপারে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: