মধ্যরাত পেরোলেই বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ‘হট ফেভারিট’ দল ব্রাজিল। তাই প্রিয় দলকে আগেই শুভকামনা জানিয়ে দিলেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শি।
শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ছবি আপলোড করেন পড়শি। ছবিতে দেখা যাচ্ছে, ব্রাজিলের জার্সি পরে আছেন গায়িকা। আর হাতে ধরে রেখেছেন ফুটবল।
পড়শি ক্যাপশনে লেখেন, ‘শুভকামনা ব্রাজিল।’ একই সঙ্গে ব্রাজিলের পতাকা ও হ্যাশট্যাগ দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখেছেন তিনি। গায়িকার এই পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তরা শুরু করেন মিশ্র প্রতিক্রিয়া।
এক ভক্ত লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল’। আরেকজন মন খারাপ করে লেখেন, ‘এটা কোনো কথা তুমিও ব্রাজিল।’
রোববার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে জয়ের জন্য মাঠে লড়াই করবে দলটি। বিশ্বকাপের প্রথম রাউন্ডে দলটির ম্যাচ আছে আরও দুটি।