সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও নতুন লুকে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে নতুন হেয়ারস্টাইলের কয়েকটি ছবি শেয়ার করেন, যা প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে।
ছবিগুলোতে দেখা যায়, চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে তাকে সাদা রঙের অফ-শোল্ডার পোশাকে গ্ল্যামারাস লুকে উপস্থাপন করা হয়েছে। কানে আকর্ষণীয় সোনালী দুল এবং মুখের স্বাভাবিক মিষ্টি হাসি তার নতুন লুককে আরও মোহনীয় করে তুলেছে।
পোস্টের ক্যাপশনে সাদিয়া আয়মান লেখেন, সিগনেচার লুক বাই সামিয়া আমাকে একটি নতুন হেয়ারস্টাইল দিয়েছে।
নতুন এই লুক প্রকাশের পর থেকেই তার পোস্টে লাইক ও কমেন্টের ঢল নেমেছে। ভক্তরা কমেন্ট বক্সে তার সৌন্দর্য ও নতুন হেয়ারকাটের প্রশংসায় ভাসছেন। অনেকেই মন্তব্য করেছেন, নতুন স্টাইল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
একজন অনুরাগী লিখেছেন, চমৎকার হেয়ারকাট।
ছোটপর্দায় সাবলীল অভিনয় ও মিষ্টি হাসির জন্য ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইল নিয়েও সচেতন এই অভিনেত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তার ভিন্নধর্মী লুক ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। নতুন এই হেয়ারস্টাইলও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন অনুরাগীরা।