জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল

অনলাইন ডেস্ক

বিনোদন

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। প্রিয় দল

2026-06-13T21:08:15+00:00
2026-06-13T21:08:15+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
বিনোদন
বুবলীর আবেগঘন বার্তা
জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:০৮ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। প্রিয় দল ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। হলুদ-সবুজ জার্সির ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় আলোচনা।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।

শুধু সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল স্মৃতিও ভাগ করে নেন তিনি। প্রিয় সময়ের তারকাদের স্মরণ করে লেখেন, আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।

এদিকে, শুটিং থেকে বিরতি নিয়ে বর্তমানে মাতৃত্বকালীন সময় পার করছেন এই নায়িকা। সম্প্রতি তিনি দ্বিতীয়বার মা হয়েছেন। গত ১১ মে তার কন্যাসন্তান জন্মগ্রহণ করে, যার নাম রেখেছেন শার্লিন খান।

ফুটবল আবেগ, মাতৃত্বের আনন্দ আর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় মিলিয়ে এখন ভিন্ন এক সময় পার করছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: