দীর্ঘদিন পর শাকিব-পূর্ণিমা একসঙ্গে, ভক্তদের নানা প্রশ্নের জন্ম

বিনোদন

দীর্ঘবছর পর শাকিব-পূর্ণিমা একসঙ্গে, ভক্তদের নানা প্রশ্নঢাকাই চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়ের দুই জনপ্রিয় মুখ, মেগাস্টার শাকিব খান এবং গ্ল্যামার কন্যা

2026-06-13T20:55:22+00:00
2026-06-13T20:55:22+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
বিনোদন
দীর্ঘদিন পর শাকিব-পূর্ণিমা একসঙ্গে, ভক্তদের নানা প্রশ্নের জন্ম
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘবছর পর শাকিব-পূর্ণিমা একসঙ্গে, ভক্তদের নানা প্রশ্ন

ঢাকাই চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়ের দুই জনপ্রিয় মুখ, মেগাস্টার শাকিব খান এবং গ্ল্যামার কন্যা পূর্ণিমা। দীর্ঘদিন পর তাদেরকে আবারও একসঙ্গে দেখা গেছে।

চ্যানেল আইয়ের স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে এসে হঠাৎই মুখোমুখি হন এই দুই তারকা। দীর্ঘ বিরতির পর তাদের দেখা হওয়ায় পুরো স্টুডিওতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং পুরোনো দিনের স্মৃতি ও আড্ডায় মেতে ওঠেন।

অনুষ্ঠানে পূর্ণিমা শাকিব খানের সাম্প্রতিক লুক ও ক্যারিয়ার নিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, ‘তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে। আরও বেশি ছোট। আর তার যতগুলো ছবি আছে সেগুলো কিন্তু আমি দেখছি। ‘তুফান’ দেখেছি আমি পুরোটাই, আর বাকিগুলো সব দেখেছি।’

পূর্ণিমা আরও জানান, পর্দায় নিয়মিত একসঙ্গে কাজ না হলেও শাকিব খানের সাফল্যের খবর তিনি সবসময় অনুসরণ করেন। তার মতে, শাকিব খানের বর্তমান ক্যারিয়ার ও আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান সত্যিই প্রশংসনীয়।

একসময় ঢালিউডে এই জুটি একসঙ্গে উপহার দিয়েছিল একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা—যেমন ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’।

দীর্ঘ সময় পর তাদের এই পুনর্মিলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আবারও কি পর্দায় ফিরতে যাচ্ছে এই জনপ্রিয় জুটি?

জানা যায়, একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে অংশ নিতেই শাকিব খান চ্যানেল আইতে যান। এ সময় তাকে বরণ করে নিতে স্টুডিও প্রাঙ্গণ সাজানো হয়। পরিবেশে ছিল উৎসবের আমেজ। পূর্ণিমা রসিকতা করে বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো, দুষ্টু দুষ্টু প্রশ্ন করব।’ জবাবে শাকিব খান হাসতে হাসতে বলেন, ‘যা ইচ্ছা করো।’

সব মিলিয়ে দীর্ঘ বছর পর এই দুই তারকার মুখোমুখি হওয়া ঢালিউডের স্মরণীয় মুহূর্ত হিসেবে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: