ব্রাজিলভক্ত স্বামীর ‘জার্সিবদল’, হাস্যরস ছড়ালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, তেমনি বাংলাদেশের তারকারাও নিজেদের পছন্দের দল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন।

2026-06-12T17:00:11+00:00
2026-06-12T17:00:11+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
বিনোদন
ব্রাজিলভক্ত স্বামীর ‘জার্সিবদল’, হাস্যরস ছড়ালেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৫:০০ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, তেমনি বাংলাদেশের তারকারাও নিজেদের পছন্দের দল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন।

সম্প্রতি তিনি স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোর মধ্যে দুটিতে তাদের আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরা অবস্থায় দেখা যায়। পাশাপাশি একই ধরনের ভঙ্গিতে সাধারণ পোশাকে তোলা আরও দুটি ছবিও পোস্টে ছিল। অনেকের ধারণা, জার্সি পরা ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তবে ছবির চেয়ে বেশি দৃষ্টি কাড়ে তানজিকার রসিকতাপূর্ণ ক্যাপশন। কারণ, তার স্বামী দীর্ঘদিন ধরেই ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত। বিষয়টি উল্লেখ করে তানজিকা মজার ছলে জানান, সংসারে শান্তি বজায় রাখা এবং ভবিষ্যতে নিশ্চিন্তে জীবন কাটানোর উদ্দেশ্যেই নাকি সাইফের এই ‘বিশেষ উদ্যোগ’।

অভিনেত্রী আরও জানান, স্বামীর এই কাণ্ড তার বেশ ভালো লেগেছে। একই সঙ্গে তিনি সাইফের প্রিয় উক্তি ‘হ্যাপি ওয়াইফ, হ্যাপি লাইফ’-এর কথাও উল্লেখ করেন। পোস্টের শেষে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে ‘ভ্যামোস’ শব্দটিও ব্যবহার করেন তিনি।

বিশ্বকাপ এলেই দেশের শোবিজ অঙ্গনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস দেখা যায়। ইতোমধ্যে অনেক তারকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ ব্রাজিলের সমর্থক হিসেবেও পরিচিত।

ফুটবল বিশ্বকাপের আবহে তারকাদের এমন মজার পোস্ট ও সমর্থনের প্রকাশ ভক্তদের কাছেও বাড়তি আনন্দের খোরাক হয়ে উঠেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: