বিশ্বকাপ উন্মাদনায় মেহজাবীন–মালাইকা’র উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক

বিনোদন

বিশ্বজুড়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপ, আর সেই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও এখন চলছে বিশ্বকাপ

2026-06-11T21:11:29+00:00
2026-06-11T21:11:29+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
বিনোদন
বিশ্বকাপ উন্মাদনায় মেহজাবীন–মালাইকা’র উচ্ছ্বাস
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১১ পিএম 
মেহজাবীন চৌধুরী এবং তার ছোট বোন মালাইকা চৌধুরী। সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপ, আর সেই উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। ফুটবলপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনেও এখন চলছে বিশ্বকাপ নিয়ে আলোচনা, উচ্ছ্বাস ও সমর্থনের জোয়ার।

এই উন্মাদনায় পিছিয়ে নেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ছোট বোন নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরী। দুই বোনই আর্জেন্টিনার ঘোর সমর্থক হিসেবে পরিচিত, বিশেষ করে লিওনেল মেসির প্রতি রয়েছে তাদের গভীর অনুরাগ।

মেহজাবীন চৌধুরী অতীতেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করেছেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তও তিনি গ্যালারি থেকে দেখেছিলেন। সে সময় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, মেসির খেলা তাকে বিশেষভাবে আকর্ষণ করে এবং সুযোগ পেলেই তিনি সরাসরি মাঠে গিয়ে খেলা উপভোগ করতে চান।

অন্যদিকে, তার ছোট বোন মালাইকা চৌধুরী সম্প্রতি শোবিজে যাত্রা শুরু করেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন। কিছুদিন আগে তিনি আর্জেন্টিনার জার্সি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন। পরে আবারও জার্সি গায়ে ছবি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন—আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?

তার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-উচ্ছ্বাস। কমেন্ট বক্সে অনেকেই নিজেদের পছন্দের দলের কথা জানাচ্ছেন, পাশাপাশি আর্জেন্টিনার প্রতি ভালোবাসাও প্রকাশ করছেন।

বিশ্বকাপের এই সময়টায় দুই বোনের এমন ফুটবল উন্মাদনা শোবিজ অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: