পুরুষের উপহার পেলে অস্বস্তি লাগে আনুশকার, জানালেন কারণ

বিনোদন ডেস্ক

বিনোদন

একসময় বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী ছিলেন আনুশকা শর্মা। তবে বিয়ে এবং মাতৃত্বের পর অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি।

2026-06-09T18:52:43+00:00
2026-06-09T18:52:43+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
বিনোদন
পুরুষের উপহার পেলে অস্বস্তি লাগে আনুশকার, জানালেন কারণ
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
একসময় বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী ছিলেন আনুশকা শর্মা। তবে বিয়ে এবং মাতৃত্বের পর অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। বর্তমানে স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই বেশি সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। 

কিন্তু ব্যক্তিজীবনের নানা দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী। তেমনই একটি পুরনো মন্তব্য আবারও আলোচনায় এসেছে, যেখানে তিনি জানিয়েছিলেন, পুরুষদের কাছ থেকে উপহার পেলে তিনি অস্বস্তিতে পড়েন।

এক সাক্ষাৎকারে উপহার গ্রহণের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আনুশকা বলেছিলেন, ‘একবার এক পুরুষ বন্ধু আমাকে বেশ দামি একটি উপহার পাঠিয়েছিলেন। প্রথমে বিরক্ত হই। আসলে আমি এগুলো পছন্দ করি না। আমাকে কেন কেউ উপহার দেবে? এই বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার।’

‘কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে, হয় আমি পুরো টাকা দেব, নয়তো দু’ভাগ হবে। আমি সেই উপহারটি পেয়ে প্রথমে দামটা যাচাই করি, তার পর তার থেকে বেশি দামের উপহার তাঁকে পাঠিয়ে দিই।’

তিনি আরো জানান, এই বিষয়ে ব্যতিক্রম কেবল তার স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তার কোনো আপত্তি নেই, তবে অন্য পুরুষের কাছ থেকে উপহার নেওয়ার প্রচলন তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।

বর্তমানে বছরের বেশির ভাগ সময় লন্ডনেই থাকেন আনুশকা ও বিরাট। সন্তান জন্মের পর তিনি বড় পর্দায় খুব একটা দেখা দেন না।

তবে ক্যারিয়ারের সক্রিয় সময়ে অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্ট অবস্থান ও প্রতিবাদী মনোভাবের জন্যও পরিচিত ছিলেন তিনি। সামাজিক অন্যায় কিংবা অসচেতন আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কখনোই দ্বিধা করেননি এই অভিনেত্রী।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছিল আনুশকা শর্মার সর্বশেষ চলচ্চিত্র। এরপর থেকে তিনি নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি। ফলে তিনি আবার কবে বড় পর্দায় ফিরবেন, নাকি অভিনয় থেকে দীর্ঘ বিরতিই বজায় রাখবেন—সেই প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: