শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাবনূরকে নিয়ে পূর্ণিমার একটি

2026-06-08T20:11:25+00:00
2026-06-08T20:11:25+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
বিনোদন
শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট
বিনোদন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১১ পিএম 
অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমা। সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনূর ও পূর্ণিমাকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাবনূরকে নিয়ে পূর্ণিমার একটি আবেগঘন ফেসবুক পোস্ট ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। ভিডিওটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টের ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।

পুরোনো স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।

শাবনূরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পূর্ণিমা বলেন, আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

পূর্ণিমার এই আবেগঘন পোস্টে ভক্তরাও শাবনূরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে জনপ্রিয় এই অভিনেত্রীকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজ নিজ সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। একসময় তাদের নিয়ে নানা তুলনা ও প্রতিদ্বন্দ্বিতার আলোচনা থাকলেও বাস্তব জীবনে দুজনের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের চিত্রই বারবার সামনে এসেছে। পূর্ণিমার সাম্প্রতিক ফেসবুক পোস্টটিও সেই সম্পর্কেরই আরেকটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।



  বিষয়:   অভিনেত্রী শাবনূর  পূর্ণিমা  ঢাকাই চলচ্চিত্র  সামাজিক মাধ্যম 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: