শাকিরা গানে পর্দা উঠবে, ফাইনালে থাকছে ম্যাডোন-বিটিএসের পারফরমেন্স

ক্রীড়া ডেস্ক

বিনোদন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হতে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজ়টেকা স্টেডিয়ামে ১১ জুন

2026-06-11T10:41:17+00:00
2026-06-11T10:41:17+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
বিনোদন
বিশ্বকাপ ফুটবল ২০২৬
শাকিরা গানে পর্দা উঠবে, ফাইনালে থাকছে ম্যাডোন-বিটিএসের পারফরমেন্স
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৪১ এএম 
সংগৃহীত ছবি
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হতে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজ়টেকা স্টেডিয়ামে ১১ জুন মঞ্চে উঠবেন বিশ্ব বিখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার গায়ক ও গীতিকার বার্না বয়। 

তারা একসঙ্গে গাইবেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের আগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বার্না বয়ের ছাড়াও শাকিরার সঙ্গে মঞ্চে এক ঝাঁক তারকা থাকছে : শাকিরার পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে আরও অনেক জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন আলেজান্দ্রো ফার্নান্দেজ , বেলিন্ডা , ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস , মানা ও টিলা। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে অনুষ্ঠান শুরু হবে। বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের গান ও বিভিন্ন পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তুলবেন শিল্পীরা।

এবার মেক্সিকো, কানাডা ও আমেরিকায় আলাদা উদ্বোধনী অনুষ্ঠান : এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, কানাডা ও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা । তাই তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। 

কানাডার টরন্টোতে ১২ জুনের ম্যাচের আগে গান পরিবেশন করবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেট। নোরা ফাতেহিও এই অনুষ্ঠানে অংশ নেবেন। আর সে দিন সেই স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া হার্জ়িগোভিনার ম্যাচ রয়েছে।

একই দিনে লস অ্যাঞ্জেলেসে আমেরিকা ও প্যারাগুয়ের ম্যাচের আগে মঞ্চে উঠবেন জনপ্রিয় পপ তারকা কেটি পেরি ও র‍্যাপার ফিউচার।

বিশ্বকাপ ফাইনালে থাকছে সুপার বোলের মতো বিশেষ অনুষ্ঠান : প্রথম বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালেও থাকছে সুপার বোলের আদলে বিশেষ বিরতির অনুষ্ঠান। ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে হওয়া ফাইনালে পারফর্ম করবেন শাকিরা , ম্যাডোনা (Madonna) ও বিটিএস।

২০১০ বিশ্বকাপের মতো এ ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারও বিশ্বকাপে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায়।

ফিফা জানিয়েছে, এই অনুষ্ঠানের আয় যাবে গ্লোবাল সিটিজ়েন এডুকেশন ফান্ডে। এই প্রকল্পের লক্ষ্য হলো শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ করে দিতে ১০ কোটি ডলার সংগ্রহ করা।

তবে এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কিছু সমর্থক আপত্তি তুলেছেন। কেউ ম্যাডোনার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বিটিএসকে নিয়ে কটাক্ষ করেছেন। এমন কী শাকিরার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: