শাকিরার রেকর্ড ভেঙে কানাডার মঞ্চ মাতাতে যাচ্ছেন নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক

বিনোদন

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ সাংস্কৃতিক আয়োজন, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড ও আন্তর্জাতিক

2026-06-12T20:27:30+00:00
2026-06-12T20:29:08+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
বিনোদন
শাকিরার রেকর্ড ভেঙে কানাডার মঞ্চ মাতাতে যাচ্ছেন নোরা ফাতেহি
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:২৭ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি
কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ সাংস্কৃতিক আয়োজন, যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় তারকা নোরা ফাতেহি।

আয়োজক সূত্রে জানা গেছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। টরন্টো স্টেডিয়ামের মঞ্চে নোরা ফাতেহির পরিবেশনা ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে।

নোরা ফাতেহির নতুন ফিফা অফিশিয়াল গান ‘সির সির’ মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ২ কোটি (২০ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে বলে জানা গেছে। এই সাফল্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তুলনা।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই ভিউ সংখ্যার মাধ্যমে নোরা ফাতেহির গানটি ফিফা থিম সংয়ের প্রথম দিনের ভিউয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে, যেখানে শাকিরার সাম্প্রতিক বিশ্বকাপ গান ‘ডাই ডাই’ প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৮.২ মিলিয়ন ভিউ পেয়েছিল বলে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে শাকিরার গানকে ছাড়িয়ে যাওয়ার দাবি ঘিরে সংগীত বিশ্লেষক ও ভক্তদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

গানটিতে নোরা ফাতেহির সঙ্গে কাজ করেছেন ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি-আমেরিকান মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয়। এই আন্তর্জাতিক সহযোগিতাই গানটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টরন্টোর মঞ্চে নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করবেন ভেজিড্রিম এবং ডিজে সঞ্জয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে একাধিক আন্তর্জাতিক তারকার, যার মধ্যে রয়েছেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে ও উইলিয়াম প্রিন্স।

অ্যালানিস মরিসেটসহ অন্যান্য শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণাঢ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

নিজের অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, এই প্রকল্প তার জন্য বিশেষ এক মুহূর্ত। তার মতে, এই কাজের মাধ্যমে মরক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক সংযোগকে বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সংগীতের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন তৈরিই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এখন কানাডা ও বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা ও অপেক্ষা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: