রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী

2026-06-13T16:56:38+00:00
2026-06-13T17:03:07+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৫:০৩ পিএম
যুবদল নেতা মাসুদ উল হক চৌধুরী
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত মাসুদ উল হক চৌধুরীকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মাসুদ উল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানান।

রাউজান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে পালিয়ে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে হত্যার বিচার দাবি করেন এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী অংশে অবরোধ সৃষ্টি করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যা নিয়ে এলাকায় নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: