
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়ের সাধু আন্তনীর পর্ব উদযাপন উপলক্ষে প্রার্থনা সভা ও তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে মাঞ্জি পরিষদের আয়োজনে দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন মহেশপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল তিগ্যা, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, বরবাড়ী–দস্তমপুর মিশন ফাদার আগষ্টিন কুজুর, পাড়িয়া বিএন ইএলসি মিশনের পালক রেভারেন্ড টোমাস টুডু, অনুষ্ঠানের সভাপতি সুনীল কিস্কু বাবলু, ফাদার আলবার্ট সরেন ও ফাদার বাবুরাম হাজদা, খেলা পরিচালনা কমিটির সদস্য বর্ণবাস কিসকু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বরবাড়ী–দস্তমপুর মিশন ফাদার আগষ্টিন কুজুর বলেন, সাধু আন্তনীর পর্ব উপলক্ষে এবং আদিবাসীদের ঐতিহ্য ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে পীরগঞ্জ, বোচাগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদরসহ চারটি উপজেলার খ্রীষ্টান আদিবাসী সদস্যরা তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।