র‍্যাবের অভিযানে সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি

2026-06-13T20:31:38+00:00
2026-06-13T20:34:32+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
র‍্যাবের অভিযানে সেলিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি মাঈন উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বিএসআরএম গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাঈন উদ্দিন সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালগাঁও এলাকার নসরুল হকের ছেলে। তিনি চরতি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিম হত্যা মামলার পর থেকেই মাঈন উদ্দিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল মিরসরাইয়ের বিএসআরএম গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে রাতেই তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “চরতির সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি মাঈন উদ্দিনকে র‍্যাব গ্রেপ্তার করে আমাদের থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: