বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন: নাহিদ

অনলাইন ডেস্ক

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন খারাপ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মন খারাপ!

2026-06-13T21:12:44+00:00
2026-06-13T21:12:44+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন: নাহিদ
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:১২ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের মন খারাপ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মন খারাপ! বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে?’

শনিবার (১৩ জুন) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাজেটে দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ না করায় বিরোধী দলগুলো যৌক্তিক সমালোচনা করছে। তার মতে, সমালোচনা করা গণতান্ত্রিক রাজনীতির অংশ।

তিনি অভিযোগ করেন, দেশের ব্যাংকিং খাতে আবারও প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যাংক দখলের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘এস আলমের হাতে আবারও ব্যাংক তুলে দেওয়া হচ্ছে।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমান বাজেট কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তন আনতে সক্ষম নয়।

তিনি টেকসই পরিবর্তনের জন্য পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগে কার্যকর সংস্কারের দাবি জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের আকাশ ও মাটি এক নয়; এ বিষয়ে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের ঐতিহাসিক বাস্তবতার প্রসঙ্গ টানেন তিনি। তিনি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: