রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড় ও গার্মেন্টসের দোকান পুড়ে ছাই

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর থানা রোডস্থ প্রেসক্লাব সংলগ্ন মোশারফ হোসেনের একটি কাপড় ও গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন)

2026-06-13T18:23:23+00:00
2026-06-13T18:23:23+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড় ও গার্মেন্টসের দোকান পুড়ে ছাই
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:২৩ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুর থানা রোডস্থ প্রেসক্লাব সংলগ্ন মোশারফ হোসেনের একটি কাপড় ও গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। ফলে দোকানে থাকা কাপড়, গার্মেন্টস সামগ্রীসহ সব মালামাল ধ্বংস হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

দোকান মালিক মোশারফ হোসেন জানান, আগুনে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঋণ করে ব্যবসা চালাচ্ছিলাম। এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। আগুনে সব শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: