কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী আটক

অনলাইন ডেস্ক

সারাদেশ

কুমিল্লার লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন)

2026-06-13T18:40:11+00:00
2026-06-13T18:40:11+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী আটক
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৪০ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লার লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হাউজিং এলাকা, লাকসাম জংশন, পশ্চিমগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

অন্যদিকে, আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা পুলিশের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের অভিযোগ, সন্তানদের রাস্তায় চলাচলের সময় বিনা অপরাধে আটক করে ছাত্রলীগের কর্মী হিসেবে মামলায় জড়ানো হচ্ছে।

শনিবার দুপুরে প্রিজনভ্যানে করে আটক ১৬ জনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: