ঢাকার ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।শনিবার (১৩ জুন)

2026-06-13T14:45:37+00:00
2026-06-13T14:45:37+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ঢাকার ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:৪৫ পিএম 
ছবি ভোরের ডাক
রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৩ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন বালি আর্কিড শপিংমল এলাকায় অভিযান চালিয়ে তূর্য দে (২৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা এবং অঞ্জন কুমার দে’র ছেলে।

র‍্যাব জানায়, ধর্ষণ মামলার পলাতক আসামি তূর্য দে চকবাজার এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ মে ঢাকার একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিয়ের কথা বললে অভিযুক্ত ব্যক্তি তা অস্বীকার করেন এবং ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১ জুন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: