চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরে বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) শহরের পাঁচলাইশ এলাকায় নিজ বাসায়

2026-06-12T19:12:07+00:00
2026-06-12T19:12:07+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:১২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরে বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) শহরের পাঁচলাইশ এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ২ নম্বর গেট এলাকায় ‘ম্যাপ-শো’ নামে একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন।

নিহত মামুনের এক সহপাঠী (রুমমেট) জানান, শুক্রবার সকাল ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেটের কসমোপলিটন আবাসিক এলাকার একটি ব্যাচেলর বাসায় নিজের ব্যবহৃত ইলেকট্রিক মাল্টিপ্লাগের তার জোড়া লাগানোর সময় তিনি আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: