কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে

2026-06-12T16:27:14+00:00
2026-06-12T16:27:14+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:২৭ পিএম 
বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
পিরোজপুরের কাউখালী উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এতে আরও বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল স্থান পায়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর নানা ধারণা উপস্থাপন করে। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে আরও এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: