লাখাইয়ে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই অভিযানে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করা

2026-06-12T15:56:15+00:00
2026-06-12T15:56:15+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
লাখাইয়ে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি

হবিগঞ্জের লাখাই উপজেলায় ৭ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই অভিযানে ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার মনোগ্রাম এলাকা থেকে অভিযুক্ত আফজল মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২১ এপ্রিল লাখাই উপজেলার একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ওই ছাত্রী প্রতিদিনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও পরে আর বাড়ি ফেরেনি। পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, তাকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিম ফোনে পরিবারকে জানায়, তাকে কুমিল্লা এলাকায় আটকে রাখা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: