লামায় ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি নাছির গ্রেপ্তার

লামা (বান্দরবান) সংবাদদাতা

সারাদেশ

বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত প্রধান আসামি নাছির মাঝিকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।সহকারী

2026-06-12T14:53:07+00:00
2026-06-12T14:53:07+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
লামায় ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি নাছির গ্রেপ্তার
লামা (বান্দরবান) সংবাদদাতা
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহারভুক্ত প্রধান আসামি নাছির মাঝিকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। 

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাতে এসআই জামিল আহমদ ও সঙ্গী ফোর্সের তৎপরতায় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনফুর বড় পাড়া বাইশখাইল্লা ঝিরি মুসলিম পাড়াস্থিত নিজ বসতঘর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নাছির মাঝি (৫০) ফাঁসিয়াখালী ইউপির ২৮৪নং ইয়াংছা মৌজার ৯নং ওয়ার্ডের বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিম পাড়ার স্থায়ী বাসিন্দা ও মৃত মজু মাঝি​র ছেলে। থানা প্রশাসন সূত্রে জানা যায়,  আসামির বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে ১১ জুন লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং পেনাল কোডের ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যেই বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের এমন কঠোর ও বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।


  বিষয়:   লামা  ধর্ষণচেষ্টা  মামলা  গ্রেপ্তার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: