গোয়াইনঘাটে এফআইভিডিবি’র জনসমাবেশ ও গাছের চারা বিতরণ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে জনসমাবেশ, আলোচনা সভা এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ

2026-06-11T17:29:00+00:00
2026-06-11T17:29:00+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
গোয়াইনঘাটে এফআইভিডিবি’র জনসমাবেশ ও গাছের চারা বিতরণ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:২৯ পিএম 
ছবি ভোরের ডাক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে জনসমাবেশ, আলোচনা সভা এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খাদ্য ব্যবস্থার রূপান্তরে এগ্রোইকোলজি কার্যক্রম বাস্তবায়নে কর্মরত ‘দ্যা গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ওয়েল্টহাঙ্গারহিলফি’ এর কারিগরি ও আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (এফআইভিডিবি) এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো রাসায়নিক ও নিষিদ্ধ সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করা।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ।

দিবস দুটি উপলক্ষে আয়োজিত জনসমাবেশ, আলোচনা ও চারা বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উপকারী গাছের চারা কৃষকেরা তাদের বসতবাড়ি ও চাষের জমিতে রোপণ করলে এগ্রোইকোলজি কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর কীটনাশকমুক্ত নিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিক সার পরিহার করে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, এফআইভিডিবি’র প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং ‘গ্রীন ইভোলুশন’ প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিগণ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: