জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের যমুনা সভাকক্ষে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং এনজিও প্রতিনিধি জাহিদ হাসান।
কর্মশালাটি পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের মাদারগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাইদুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং গ্রাম আদালতের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক ও জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।