ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যামের উজানে প্রায় এক হেক্টর জলাশয়কে ‘সাগুনী রাবার ড্যাম মৎস্য অভয়াশ্রম’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে সাগুনী রাবার ড্যাম এলাকায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এ ঘোষণা দেন।
সভায় আরও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, এবং মৎস্যচাষী প্রভাত সমীর শাহজাহান, ইব্রাহীম আলী, শহিদুল ইসলাম, বাবুল হোসেনসহ অনেকে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সুফলভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এই অভয়াশ্রম গড়ে তোলা হলে জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে।