৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।বুধবার (১০ জুন) বিকেলে জাতীয়

2026-06-10T19:54:51+00:00
2026-06-10T19:54:51+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর ঘোষণা
অনলাইন ডেস্ক
বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ১৮০ দিনের মধ্যে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদান করা হবে। এ বিষয়ে একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, এই ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল ও কার্যকর করবে।

প্রধানমন্ত্রী সংসদে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন খাতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে নারী প্রধান পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষক কার্ড প্রবর্তন, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানে ভাতা প্রদান এবং খাল খনন ও পুনঃখনন কার্যক্রম।

এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বর্ষা মৌসুমে বিপুল সংখ্যক চারা রোপণের পরিকল্পনা, প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।

ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম চালুর কথাও জানান তিনি।

সংসদের এই অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে তিনি তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সম্পূরক প্রশ্নের উত্তর দেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: