সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৩ হাজারের বেশি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও

2026-06-10T18:45:24+00:00
2026-06-10T18:45:24+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৪৫ পিএম 
সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৩ হাজারের বেশি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন–এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

এছাড়া নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ খালি রয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের জন্য নির্ধারিত ২৬ হাজার ৫৪৪টি পদের বিপরীতে ৮ হাজার ৭৮৪টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মোট শূন্য পদের সংখ্যা ২৩ হাজারের বেশি, যা দেশের সরকারি স্বাস্থ্যসেবায় জনবল সংকটের চিত্র তুলে ধরেছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: