ঢাকা-সিলেট মহাসড়কে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক নারী যাত্রী

2026-06-10T12:02:55+00:00
2026-06-10T12:11:51+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কে বালুবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:০২ পিএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১২:১১ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩জন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা এক নারী যাত্রীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: