নাটোর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সারাদেশ

নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালেচিকিৎসাধীন এক শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগে তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের

2026-06-09T15:39:54+00:00
2026-06-09T15:39:54+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
নাটোর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগ, তিন পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম 
পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। সংগৃহীত ছবি
নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে হাসপাতালে ধর্ষণের অভিযোগে তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন)  দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, ভুক্তভোগীর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়। এরপর অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে দুপুরের মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দুই বছর বয়সী কন্যা শিশুকে অসুস্থ অবস্থায় ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ৭ জুন হাসপাতালের ভেতরে শিশুটির মায়ের ওপর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, হাসপাতালের স্টাফ পরিচয়ে একজন পরিচ্ছন্নতাকর্মী তাকে ডাকেন এবং পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে অপর দুজনের সহায়তায় শারীরিক নির্যাতন করা হয়। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও উঠেছে।

পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তদের আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, প্রাথমিকভাবে অভিযুক্তরা ঘটনা অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, তাকে একা পেয়ে নির্যাতন করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় ওই নারীকে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং সুইপারদের ডেকে শুধু শাসিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: