চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশু-চালক নিহত, আহত বহু

চকরিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২-১৩ জন গুরুতর এবং আরও

2026-06-08T19:29:57+00:00
2026-06-08T19:40:47+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশু-চালক নিহত, আহত বহু
চকরিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:২৯ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৭:৪০ পিএম
ছবি : ভোরের ডাক
কক্সবাজারের চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২-১৩ জন গুরুতর এবং আরও ৩৫-৪০ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘঠে।

নিহতরা হলেন— মঞ্জুর আলমে ছেলে মোহাম্মদ ইয়াহি (৮) এবং চকরিয়া সার্ভিসের চালক মোহাম্মদ আলী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী এভারগ্রিন পরিবহনের একটি এসি বাস ও কক্সবাজারমুখী চকরিয়া সার্ভিসের একটি বাস মেদাকচ্ছপিয়া এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১২-১৩ জন গুরুতর এবং আরও ৩৫-৪০ যাত্রী আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে ডুলাহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শিশু মোহাম্মদ ইয়াহি ও চকরিয়া সার্ভিসের চালক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করা হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



  বিষয়:   কক্সবাজার  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: