সুন্দরবনে নির্ভরশীলতা কমাতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কয়রা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় জীবিকায় গতি আনতে খুলনার কয়রা উপজেলায় কমিউনিটি ভিত্তিক মৌচাষীদের

2026-06-08T17:38:27+00:00
2026-06-08T17:38:27+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
সুন্দরবনে নির্ভরশীলতা কমাতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা
কয়রা (খুলনা) প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৩৮ পিএম 
সুন্দরবনে নির্ভরশীলতা কমাতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা
সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় জীবিকায় গতি আনতে খুলনার কয়রা উপজেলায় কমিউনিটি ভিত্তিক মৌচাষীদের অংশগ্রহণে মধু মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকাল ৩টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতি বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী” এ মেলার আয়োজন করে। স্থানীয় মৌচাষিদের উৎপাদিত মধুর প্রচার, বাজার সম্প্রসারণ এবং মৌচাষে আগ্রহ বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় মৌচাষিদের উৎপাদিত খাঁটি মধু, মৌচাষের সরঞ্জাম এবং মধুভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা স্টল পরিদর্শনের মাধ্যমে মধুর গুণাগুণ ও আধুনিক মৌচাষ পদ্ধতি সম্পর্কে ধারণা নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশীর প্রকল্প সমন্বয়কারী মো. সোহেল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও রেঞ্জার মো. নাসির উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সাংবাদিক ফরহাদ হোসেন, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, মৌচাষী গ্রুপ ফ্যাসিলিটেটর মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, প্রত্যাশীর প্রজেক্ট অফিসার কল্যাণ বসাক, কমিউনিটি মোবিলাইজার রেশমা খাতুনসহ স্থানীয় মৌচাষী ইয়াছিন আলী, মুর্শিদা আক্তার প্রমুখ।

স্থানীয় মৌচাষী মুর্শিদা খাতুন বলেন, আমাদের এলাকায় আগে কখনো বাক্স পদ্ধতিতে মধু চাষ করা হয়নি। প্রত্যাশী এনজিওর সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে একটি বাক্স দিয়ে আমরা মধু চাষ শুরু করি। এখন আমরা সফলভাবে বাণিজ্যিকভাবে মৌচাষ করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এটি সম্প্রসারণ করব।

বক্তারা বলেন, মৌচাষ একটি পরিবেশবান্ধব ও লাভজনক জীবিকা। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে কমিউনিটি ভিত্তিক মৌচাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: