বাগানে ঢোকায় ‘শাস্তি’! ছাগলছানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবেশীর বাগানে ঢুকে পড়ায় একটি ছাগলছানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত

2026-06-08T20:58:26+00:00
2026-06-08T20:58:26+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
বাগানে ঢোকায় ‘শাস্তি’! ছাগলছানাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবেশীর বাগানে ঢুকে পড়ায় একটি ছাগলছানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাণীটির মালিক।

ঘটনাটি উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মোহন খানের পোষা একটি ছাগলছানা স্থানীয় বাসিন্দা সালাম বেপারীর বাগানে ঢুকে পড়ে। অভিযোগ রয়েছে, ছাগলটিকে বাগানে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে সালাম বেপারী বাঁশের লাঠি দিয়ে তার ঘাড়ে আঘাত করেন। এতে ছাগলটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

ছাগলটির মালিক মোহন খান বলেন, ছাগলটি বাগানে ঢুকে পড়ার পর আমি সালাম বেপারীকে সেটিকে ছেড়ে দিতে অনুরোধ করি। বাগানের কোনো ক্ষতি হয়ে থাকলে ক্ষতিপূরণ দিতেও রাজি ছিলাম। কিন্তু তিনি আমার কথা না শুনে ছাগলটিকে মারধর করেন।

তিনি আরও জানান, থানার পরামর্শে আহত ছাগলটিকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পর রাতে সেটি মারা যায়।

এ ঘটনায় বিচার দাবি করে মোহন খান বলেন, একটি অবলা প্রাণীকে এভাবে হত্যা করা অত্যন্ত নৃশংস ঘটনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এলাকাবাসীর একাংশের দাবি, ছাগলটি বাগানের জালের ফাঁক দিয়ে ভেতরে ঢুকলেও গাছপালার কোনো উল্লেখযোগ্য ক্ষতি করেনি। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে তারা জানান।

তবে অভিযোগের বিষয়ে সালাম বেপারী বলেন, বাগানে ছাগল ঢুকেছে দেখে তাড়া করতে গিয়ে আমি পড়ে যাই। পরে রাগের মাথায় লাঠি দিয়ে আঘাত করি। পরে শুনেছি ছাগলটি মারা গেছে।

অন্যদিকে, সালাম বেপারীর পরিবারের দাবি, ছাগলটি বাগানে ঢুকে প্রায় ১০টি গাছ নষ্ট করেছিল। এ কারণেই তাকে আঘাত করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: