সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণকাজ শুরু

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম ও পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর-এ চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিকভাবে এলাকাটিতে ৩৪

2026-06-08T19:16:42+00:00
2026-06-08T19:16:42+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণকাজ শুরু
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:১৬ পিএম 
জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সড়ক নির্মাণকাজ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম ও পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর-এ চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিকভাবে এলাকাটিতে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের একটি ইউনিট কাজ শুরু করেছে।

সোমবার (৮ জুন) আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু করা হয়। এর আগে নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন লে. কর্নেল মো. কামরুল আল মাসুদ। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জানান, প্রকল্পের আওতায় চারটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর হাইস্কুল পর্যন্ত একটি সড়ক, আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আরেকটি সড়ক এবং আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশ দিয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে সংযোগকারী সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি আরও একটি অভ্যন্তরীণ সড়ক তৈরির পরিকল্পনাও রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, এখনো প্রকল্পের নির্দিষ্ট বাজেট অনুমোদন হয়নি। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে প্রকৌশল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা অবৈধ দখল, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধপ্রবণ জনপদ হিসেবে পরিচিত। অতীতে সেখানে একাধিক সংঘর্ষ, অভিযান ও যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। সাম্প্রতিক সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় যৌথবাহিনীর ক্যাম্প স্থাপন ও অভিযান চালানো হয়।

নতুন সড়ক নির্মাণকে এলাকাটির নিরাপত্তা, যোগাযোগ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: