বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার মনোনীত হলেন শাহজাহান চৌধুরী এমপি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্যানেল স্পিকার (সভাপতিমণ্ডলীর সদস্য) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ

2026-06-08T12:47:37+00:00
2026-06-08T13:28:44+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বাজেট অধিবেশনে প্যানেল স্পিকার মনোনীত হলেন শাহজাহান চৌধুরী এমপি
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ১:২৮ পিএম
সংগৃহীত ছবি
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্যানেল স্পিকার (সভাপতিমণ্ডলীর সদস্য) হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য স্পিকার কর্তৃক মনোনীত প্যানেল স্পিকারদের তালিকায় পঞ্চম সদস্য হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের নামের ক্রমানুসারে তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

পার্লামেন্টারিয়ান হিসেবে শাহজাহান চৌধুরী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়াসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাঁকে অবিরাম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি সংসদ নেতা এবং স্পিকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: বাজেট অধিবেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে প্যানেল স্পিকার হিসেবে আমাকে মনোনীত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সংসদীয় গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখা এবং সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশনের কার্যক্রম নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন,এই সম্মান শুধু আমার ব্যক্তিগত নয়, এটি সাতকানিয়া-লোহাগাড়ার সর্বস্তরের জনগণের সম্মান। আমি অতীতের সংসদীয় অভিজ্ঞতার আলোকে আমার ওপর অর্পিত এই পবিত্র দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমার নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ আসন থেকে একাধিকবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রবীণ এই রাজনীতিকের সংসদীয় কার্যপ্রণালী এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগেও তিনি সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর হাত ধরে স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: