কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

অনলাইন ডেস্ক

সারাদেশ

কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া

2026-06-07T17:47:49+00:00
2026-06-07T17:47:49+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
অনলাইন ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি হায়েস ও দুটি মিনিবাস জব্দ করা হয়েছে। 

রোববার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।   
 
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রামমুখী লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে তিনটি হায়েস গাড়ি ও দুটি মিনি বাস জব্দ করে।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫-৪৬ জনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই ও বিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: