কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদলের ভূমিকা রাখার ঘোষণা জামায়েতের

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও

2026-06-07T17:47:06+00:00
2026-06-07T17:47:06+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
রাজনীতি
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদলের ভূমিকা রাখার ঘোষণা জামায়েতের
অনলাইন ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম 
জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

রবিবার (৭ জুন) বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধীদল দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখবে।

বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: