জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন যে সারজিস আলম বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, একটি নির্বাচিত সরকার মাত্র চার মাসে এত প্রতারণার নজির দেশে আগে দেখা যায়নি। বিএনপির ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, জনগণের চাওয়া-পাওয়ার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নিয়ে বিএনপি রাজনীতি করছে এবং বিভিন্ন ইস্যুতে দলটির বক্তব্য ও কর্মকাণ্ডে অসঙ্গতি রয়েছে।
এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায়ের পর এনসিপির কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।