বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ

2026-06-04T16:27:57+00:00
2026-06-04T16:27:57+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:২৭ পিএম 
সংগৃহীত ছবি
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীতে বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করবে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের ইউনিট মূল্য এবং সঞ্চালন চার্জ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এতে শিল্প, কৃষি ও উৎপাদন খাতে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতোমধ্যে ঊর্ধ্বমুখী। এর সঙ্গে বিদ্যুতের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

জামায়াতের পক্ষ থেকে বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের সমালোচনা করে বলা হয়, এসব বন্ধ না হলে জনগণের ওপর বাড়তি চাপ অব্যাহত থাকবে।

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা হোক এবং খাতটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: