বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক

রাজনীতি

ঢাকার পাঁচবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর

2026-06-03T18:21:19+00:00
2026-06-03T18:21:19+00:00
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
রাজনীতি
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজায় মানুষের ঢল
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৬:২১ পিএম 
বুধবার (৩ জুন) বিকেল ৪টায় বেরাইদ রহমতউল্লাহ স্টেডিয়াম ও বেরাইদ বড় মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজায় মানুষের ঢল
ঢাকার পাঁচবারের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর জানাজা ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৪টায় বেরাইদ রহমতউল্লাহ স্টেডিয়াম ও বেরাইদ বড় মসজিদ মাঠে মানুষের ঢল নামে।

এর আগে বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয়। 

রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ কে এম রহমতুল্লাহ ঢাকার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন।

রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথমে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। দ্বিতীয়বার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। তৃতীয়বার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চমবার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: