সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে পূর্ব শর্ত্রূতার জের ধরে সংঘর্ষে এক জন নিহত হয়েছে।
রোববার (৭জুন) সকাল সাড়ে ৬ ঘটিকায় পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে কারির বাজারে এই ঘটনাটি ঘটে।
জানাযায়, সুনই গ্রামেন মঞ্জুরুল হকের ছেলে নাসিম মিয়া (৩৮) চা স্টলের দোকানদার। তিনি দোকানে যাচ্ছিলেন এমন সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন লোকে এসে নাসিমকে আঘাত করে। নাসিমের আত্নচিৎকারে আস পাশের লোকজন সহ নিহতের বড় ভাই আল আমিন ছুটে আসে। এসে আহত নাসিমকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্মরত চিকিৎসক ডা: মুঃ আবু রায়হান সজিব বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মুত্যু ঘটে। খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশে এসে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত নাসিমের বড় ভাই আল আমিন বলেন,অলি, ডালি, আনু, সফু, মোশারফ দীর্ঘদিন ধরে আমার চাচাত বোনের ছবি নিয়ে আমাদের ভায় ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এতে আমার ভাই নাসিম রোববার (৭ জুন) সকাল সাড়ে ৬ ঘটিকায় বাঁধা দেওয়ায় তাকে হত্যা করেছে তরা।
এব্যাপারে অভিযুক্ত অলির সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, নাসিমের মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানিনা। এ ব্যাপারে আমাদের কোন সম্পৃক্ততা নেই।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, এব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।