বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের হালিশহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল নামের এক চালককে

2026-06-07T15:52:06+00:00
2026-06-07T15:52:06+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
বাসায় ঢুকে শিশু ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরের হালিশহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল নামের এক চালককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে থানার ছোটপুল এলাকার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে বাঁধা অবস্থা থেকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল হালিশহরে বিভিন্ন রুটে অটো-টেম্পু চালায়। ধর্ষণের শিকার শিশুটির বাবাও পেশায় গাড়িচালক। তারা দুজনেই একে অপরের পরিচিত। ভুক্তভোগী শিশুর মা পেশায় গার্মেন্টসকর্মী।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ও আমার মেয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় রুবেল গাড়ি বের করার কথা বলে বাসায় আসে। বৃষ্টির কারণে আমি বের হবো না বললে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেলে মেয়ের মুখ থেকে সব জানতে পারি। রুবেলকে আমি খোঁজাখুঁজি শুরু করি, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে ফেলি।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: