ফুলবাড়ীতে নিম্নমানের ইটে রাস্তা সংস্কার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুটি রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ

2026-06-07T15:43:48+00:00
2026-06-07T15:43:48+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ফুলবাড়ীতে নিম্নমানের ইটে রাস্তা সংস্কার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রোববার, ৭ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুটি রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত (জিওবিএম) কর্মসূচির আওতায় বালারহাট বাজার থেকে ডিএস দাখিল মাদ্রাসাগামী সড়কের ২২০ মিটার এবং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের ২০০ মিটার অংশ সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এ দুটি সড়কের সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছেন। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় বাসিন্দারা বলেন, অনেক দিন পর এ রাস্তা দুটোর সংস্কার করা হচ্ছে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে অল্পদিনের মধ্যেই রাস্তা আবার নষ্ট হয়ে যাবে। আমরা চাই কাজটি মানসম্মতভাবে সম্পন্ন হোক।

এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা বলেন, বালারহাট বাজার এলাকার দুটি রাস্তার সংস্কার কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করা হচ্ছিল। এভাবে কাজ হলে জনগণের ভোগান্তি কমবে না বরং বাড়বে। তাই এলাকাবাসীর সহযোগিতায় কাজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। তিনি বলেন, কাজে ব্যবহৃত কিছু মালামালের মান নিয়ে অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার করতে হবে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: