ব্রাজিলের জয়ের ম্যাচে ওয়েসলির কান্না

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই, তাদের পাল্টা একটি গোল উপহার দিল ব্রাজিল। সেই ধাক্কা সামলে প্রথমার্ধের বাকিটা সময় একচেটিয়া

2026-06-07T10:55:38+00:00
2026-06-07T10:55:38+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খেলাধুলা
ব্রাজিলের জয়ের ম্যাচে ওয়েসলির কান্না
ক্রীড়া ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৫৫ এএম 
সংগৃহীত ছবি
প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই, তাদের পাল্টা একটি গোল উপহার দিল ব্রাজিল। সেই ধাক্কা সামলে প্রথমার্ধের বাকিটা সময় একচেটিয়া চাপ ধরে রাখল তারা; কিন্তু গোল আর মিলছিল না। বিরতির পর, বদলি নেমেই দলকে পথ দেখালেন এন্দ্রিক। বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি পর্বে টানা দ্বিতীয় জয় পেল কার্লো আনচেলত্তির দল।

ওহাইহোর ক্লিভল্যান্ডে বাংলাদেশ সময় রোববার ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছে ব্রাজিল। ব্রুনো গিমারেস সেলেসাওদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোস্তাফা জিকো। পরে ওই গোলে ব্যবধান গড়ে দেন এন্দ্রিক।

এই নিয়ে টানা তিন জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে, কাতার বিশ্বকাপের পর থেকে কঠিন সময় কাটানো দলটির আত্মবিশ্বাস বাড়বে।

ম্যাচের শুরুতেই মাঠের দুই পাশের রক্ষণভাগ হাস্যকর দুটি ভুল করে এবং দুবারই গোলের দেখা মেলে।

প্রথম গোল উপহার পায় গত সপ্তাহে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করা ব্রাজিল। সপ্তম মিনিটে ডি-বক্সের একটু সামনে গোলরক্ষকের পাস পেয়ে সময়ক্ষেপন করেন মিশরের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহানাদ লাশিন। সেই সুযোগে তার পা থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে, শটে গোলরক্ষককে পরাস্ত করেন গিমারেস।

চার মিনিট পর ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়োসের ভুল অমার্জনীয়। আশেপাশে না দেখেই ব্যাকপাস দেন তিনি। গোলরক্ষক পর্যন্ত যাওয়ার মতো বলে ছিল না গতি, আবার কোনো সতীর্থের উদ্দেশেও ছিল না; ছুটে গিয়ে নিচু শটে আলিসনকে পরাস্ত করেন উইঙ্গার জিকো।

প্রথমার্ধের কুলিং ব্রেকের পর পুনরায় খেলা শুরু হতেই দারুণ সুযোগ তৈরি করেন ভিনিসিউস; তবে ছয় গজ বক্সে পাশ থেকে গোলরক্ষক বরাবর শট নেন তিনি। পাঁচ মিনিটে দুবার গোলের সম্ভাবনা জাগিয়ে ব্যর্থ হন রাফিনিয়াও।

৩৮তম মিনিটে আবার প্রতিপক্ষের সীমানায় হানা দেয় ব্রাজিল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান ইগো চিয়াগো, তবে তার জোরাল শট এক হাত দিয়ে রুখে দেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৯টি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। তবে তাতে খেলায় কোনো পরিবর্তন আসেনি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা।

ভিনিসিউসের বদলি নামার সাত মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান এন্দ্রিক। রাফিনিয়ার পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন রেয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ১৭ ম্যাচে চারটি গোল হলো এন্দ্রিকের।

শুরুর ওই সমতাসূচক গোলের পর, গোলের জন্য আর কোনো শটই নিতে পারছিল না মিশর। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বদলি নেমে মোহামেদ সালাহ ৫৮তম মিনিটে দ্বিতীয় শটটি নিতে পারেন, যদিও তা লক্ষ্যে ছিল না।

বাকি সময়ে ব্রাজিলের আক্রমণের ধার কমে আসে। অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত থাকা আফ্রিকার দলটি শেষ দিকে কয়েকটি আক্রমণ শাণালেও, ম্যাচে নাটকীয়তা ফেরাতে পারেনি।

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের স্বপ্নে অভিযানে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের বাকি দুই দল হলো- হাইতি ও স্কটল্যান্ড।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: