এবারের বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ইতোমধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছেন। আর খেলার সম্ভাবনাও প্রায় নিশ্চিত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়

2026-06-08T18:26:11+00:00
2026-06-08T18:27:46+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
খেলাধুলা
এবারের বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি
ক্রীড়া ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৬:২৭ পিএম
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সংগৃহীত ছবি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ইতোমধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছেন। আর খেলার সম্ভাবনাও প্রায় নিশ্চিত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে মাঠে নামতে পারলেই একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ থাকবে তার সামনে।

বর্তমানে ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। ২০২৬ আসরে নামতে পারলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন তিনি।

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও বর্তমানে মেসির দখলে। ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের এই রেকর্ডকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন।

গোলের রেকর্ডেও নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকার সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন মেসি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার গোলসংখ্যা ১৬। ফলে মাত্র তিন গোল করলেই ক্লোজার রেকর্ড স্পর্শ করবেন, আর চার গোল তাকে নিয়ে যাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে।

এ ছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সর্বাধিক গোল অবদানের মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেও নিজের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে মেসির সামনে।

২০২২ সালে ফিফা বিশ্বকাপে জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়। যেখানে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও নতুন ইতিহাস লিখতে পারেন ফুটবলের এই কিংবদন্তি।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  আর্জেন্টিনা  লিওনেল মেসি 


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: